বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

ছাত্রনেতা আল-আমীনের হস্তক্ষেপে চরফ্যাসনে অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার; চোরাই ৬টি অটোরিক্সা ও ১৮টি ব্যাটারি উদ্ধার

এম এ আশরাফ - ভোলা জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 02-12-2022 06:37:55 pm

ছাত্রনেতা আল-আমিন ও চোর চক্রের সদস্য

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ মোরাদ হোসেন এর তত্ত্বাবধানে এসআই প্রবোধ দাশ এর নেতৃত্বে ও ছাত্রলীগ নেতা আল-আমিনের হস্তক্ষেপে ভোলার বাংলাবাজার ও কালীবাড়ি রোড এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে  অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্যকে চোরাই ৬ টি অটোরিক্সা ও ১৮ টি ব্যাটারি সহ গ্রেফতার করে চরফ্যাসন থানার একটি চৌকস টিম।

জানা যায়, আল-আমিন চরফ্যাশন জিন্নাগড় ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অটোরিকশা চোর চক্র ধরার মূল নায়কের চরিত্রে  এই ছাত্রনেতা। তার বুদ্ধিমত্তা ও সাহসীকতায় এই চক্রকে ধরা হয়। ইতিমধ্যে এই ছাত্রনেতা প্রশংসায় ভাসছেন।

প্রায় দুই সপ্তাহ পূর্বে ভুক্তভোগী জনৈক জাহিদুল ইসলাম নোমান এর মালিকানাধীন একটি অটোরিক্সা চুরি হওয়ার অভিযোগের প্রেক্ষিতে চরফ্যাসন থানায় রুজুকৃত মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে চরফ্যাসন থানার এসআই প্রবোধ দাশ এর নেতৃত্বে একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তথ্য প্রযুক্তি মাধ্যমে গত ৩০ নভেম্বর ২০২২ তারিখ এসআই প্রবোধ দাশ সংগীয় কনস্টেবল/৩৭৩ হাসানুজ্জামান বাংলাবাজার পুলিশ তদন্তকেন্দ্রের সহায়তায় অটোরিক্সা চোর চক্রের প্রধান আসামি হযরত আলী মিজান (৪৯)কে বাংলাবাজার থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে ভোলার বাংলাবাজার ও কালীবাড়ি রোড এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের আরো দুই সদস্য হাবিব (২৪) ও ইউসুফ (৫৫)কে চোরাই ০৬ টি অটোরিক্সা ও ১৮ টি ব্যাটারি সহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, চোর চক্রটি বিগত কয়েক মাস যাবৎ ড্রাইভরদের সাথে বন্ধুত্বসূলভ আচরণ করে কোল্ডড্রিংসের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে কৌশলে পানকরিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করে আসছে। তারা চোরাই অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা আলাদা ভাবে বিক্রয় করত এবং অটোরিক্সার ব্যাটারি আসামি ইউসুফ (৫৫) এর ব্যাটারির দোকানে বিক্রয় করত।

গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও ভোলা জেলার বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে।

Tag
আরও খবর