‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন


একাধিক অনিয়ম ও যৌক্তিক দাবি উল্লেখ করে দিনাজপুরে প্রিপেইড মিটার বন্ধ এবং পুনরায় পোষ্ট পেইড মিটার চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার( ২৬ জানুয়ারী)সকাল ১১টায় দিনাজপুর শহরের সুইহারি নরদান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি(নেসকো)পিএলসি কার্যালয়ের সামনে বিদ্যুত গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 মানববন্ধন শেষে ১২দফা দাবির উল্লেখ করে একটি আবেদন নেসকো পিএলসি,দিনাজপুর এর পরিচালনা ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোছাদ্দেক কবিরের নিকট জমা দেয়।এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান এটি যেহেতু জাতীয় ইস্যু তাই এ ব্যপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
মানববন্ধনে বক্তারা বলেন ইতিমধ্যে প্রিপেইড মিটার বন্ধের জন্য জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী,সদর উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে ।এছাড়াও মানববন্ধন থেকে আগামী দশ দিনের মধ্যে প্রিপেইড মিটার খুলে না নিলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন বক্তারা ।মানববন্ধনে ভুক্তভোগী বিদ্যুত গ্রাহক আলহাজ্ব সোলায়মান মোল্লা,দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান আলী খান,রোকেয়া বেগম লাইজ,ট্রাক শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার কার্যকরি সভাপতি মোঃ আবুল হোসেন,মোঃ আলম,বেসরকারি বিদ্যুত শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোঃ আনিসুজ্জামান মিলন,বিদ্যুত গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক সাবেক বক্সিং খেলোয়াড় সাঈদ আহমেদ খান শাহীন,যুগ্ম আহ্বায়ক নুর আলম সোহেল,সঞ্জয় কুমার গুপ্ত,আব্দুল মজিদ মিয়াসহ একাধিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।এসময় মানববন্ধনে প্রায় কয়েকশ ভুক্তভোগী প্রিপেইড মিটার গ্রাহক অংশগ্রহণ করে ।

Tag
আরও খবর