নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাওলানা মামুনুল হকের দোয়া মাহফিলে মাদ্রাসা পরিচালকের কৃতজ্ঞতা প্রকাশ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া ইহইয়াউল উলুম মাদ্রাসায় দারসে বুখারী দস্তারে ফজিলত ও দোয়া মাহফিলে আল্লামা মামুনুল হক এর আগমন উপলক্ষে বিশাল গণজমায়েতে  অংশগ্রহণকারী  সকলকে জানাই অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়েছেন অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুম বিল্লাহ ।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানান, কারা নির্যাতিত একজন মজলুম জননেতা আলেমে দীন কে এক নজর দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় সত্যিই দ্বীনদার মানুষের অন্তরাত্মা কে প্রশান্তি দেয়। যশোর খুলনা সহ দূরদূরান্ত থেকে শত শত ওলামায়ে কেরামের আগমনে মাহফিলে স্টেজের মনোরম দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে।শায়খ আল্লামা মামুনুল হক অল্প সময়ের জন্য আমাদেরকে সময় দেওয়ার সম্মতি জানালে মাদ্রাসার সম্মানিত মজলিসে শুরা, মজলিসে ইমদাদী, আমেলার সদস্য বৃন্দ, সাধারণ মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অল্প সময়ের মধ্যেই আমরা প্রস্তুতি গ্রহণ করি।

আলহামদুলিল্লাহ এলাকার সব শ্রেণী পেশার মানুষ দল-মত নির্বিশেষে শায়খের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে প্রোগ্রাম বাস্তবায়নে বিরতিহীন চেষ্টা করেছেন। মাদ্রাসার সবস্তরের উস্তাজ, শিক্ষক শিক্ষিকা কর্মচারীর তৎপরতায় আমি তাদের কাছে কৃতজ্ঞ। সাংবাদিক মিডিয়া কর্মী গণমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স  মিডিয়ার ভাইয়েরা আশাতিত প্রোগ্রাম কাভার করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ অভয়নগর, গোয়েন্দা বিভাগের চৌকস ভাইয়েরা নিরাপত্তার জন্য সহযোগিতা করেছেন। সংশ্লিষ্ট সকল ভাইদের জন্য পরম করুনাময় আল্লাহর কাছে উত্তম বিনিময় কামনা করছি। সেই সাথে কিছু সত্য বিষয় আমাদের চোখে পড়েছে,  কিছু জায়গায় পোস্টার ছেড়া হয়েছে, উদ্দেশ্য মূলক অপপ্রচারের খবর এসেছে। তাদের হেদায়েত কামনা করি, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে তারা যেন উদার হতে পারে  সেজন্য দোয়া করি। ইচ্ছা থাকা সত্ত্বেও সামাজিক রাজনৈতিক অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান প্রধানসহ  অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে ফিজিক্যালি দাওয়াত পৌঁছাইতে না পেরে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থনা করি। অর্ধ লক্ষাধিক মানুষের ভিড়ে এত বড় আয়োজনে ত্রুটি বিচ্যুতি হওয়াটা অস্বাভাবিক নয় তাই সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান করছি।সর্বশেষ মাদ্রাসা ইহইয়াঊল ঊলুম আল ইসলামিয়া ওলামানগর নোয়াপাড়া অভয়নগর যশোর কে আল্লাহ যেন কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে উত্তরোত্তর সাফল্য দান করেন ,প্রখ্যাত বিখ্যাত বুজুর্গ আলেম-ওলামা বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত আগমনের ধারাবাহিকতা অব্যাহত থাকে সেই দোয়া কামনা করি এবং দূআ মাহফিল সফল করতে সর্বাত্মকভাবে যারা সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট সকলকে আবারো মোবারকবাদ জানাই।

Tag
আরও খবর