শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

ঢাবির বৃহত্তর চাটগাঁইয়া পরিবার, বিজয় একাত্তর হলের নেতৃত্বে শরীফ-জাহিদ।

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-01-2025 08:50:47 am

বৃহত্তর চাটগাঁইয়া পরিবার, বিজয় একাত্তর হলের আংশিক কমিটি গঠিত হয়েছে। উক্ত সংগঠনের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিক শরীফ, সাধারণ সম্পাদক হিসেবে এস এম জাহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক হিসেবে তারেক রহমান শাকিব এবং অর্থ সম্পাদক হিসেবে মিনহাজ উদ্দিন অনিককে প্রাথমিকভাবে মনোনীত করা হয়।


উপদেষ্টা পরিষদ মনে করছে, নতুন নেতৃত্ব বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সভাপতি আবু বকর সিদ্দিক শরীফ বলেন, “আমরা এই সংগঠনের ঐতিহ্য ও চাটগাঁইয়া কৃষ্টি-সংস্কৃতি লালন করতে কাজ করবো। সবাইকে সঙ্গে নিয়ে বৃহত্তর চাটগাঁইয়া পরিবারের সৌহার্দ্য বৃদ্ধি ও কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”


সাধারণ সম্পাদক এস এম জাহিদুল আলম বলেন, “নতুন দায়িত্বকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। শিক্ষার্থীদের স্বার্থ ও সম্পর্ক উন্নয়নে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”


এই কমিটি বৃহত্তর চাটগাঁইয়া পরিবারের ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর