নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে এতিম দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

একটি শীতবস্ত্র, এক গুচ্ছ উষ্ণতা, একটি মানবিক উদ্যোগ নিয়ে জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্র, এতিম, দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান চত্বরে এতিম, দুঃস্থ ও অসহায়দের মাঝে জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মোঃ তোফায়েল আহমেদ জুয়েল এর ব্যক্তিগত অর্থায়নে শতাধিক মানুষের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক মোঃ আবু মুসা, জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল ইসলাম, সাবেক ছাত্রদলনেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম বুলেট, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ রতন ভূইয়া, দেলোয়ার হোসেন, মোঃ রাসেল প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ শেষে জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মোঃ তোফায়েল আহমেদ জুয়েল বলেন, আমরা গণমাধ্যম কর্মীরা রোদ, ঝড়, বৃষ্টি ও শীতসহ বিভিন্ন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সংবাদ সংগ্রহের জন্য দূরদূরান্ত এবং মাঠে ঘাটে ছুটে বেড়াই। এই শীতের মধ্যেও জেলার বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে শীতের তীব্রতা উপলব্ধি করে মাদ্রার এতিম শিশুসহ অসহায় শীতার্ত গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘবের জন্য বিবেকের তাড়নায় আমার সামার্থ অনুযায়ী শীতবস্ত্র   করেছি। 

শীতবস্ত্র পেয়ে উপস্থিত সকলেই বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে এমন উদ্যোগ অতি প্রশংসনীয়। সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহযোগিতার পাশাপাশি এটি মানবিক উদ্যোগ নিয়েছেন তারা। সাংবাদিকরা এমনিতেই অনেক কষ্ট করে কাজ করেন। আমরা এই উদ্যোগক্তার জন্য দোয়া করি।

আরও খবর