দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

নওয়াপাড়ায় মাওলানা মামুনুল হকের আগমন উপলক্ষে মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত

আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার অভয়নগরের নওয়াপাড়া রানাভাটা সংলগ্ন ইহইয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসায় দারসে বুখারী ফারেগীন ছাত্র-ছাত্রীদের দস্তারে ফজিলত উপলক্ষে ঐতিহাসিক দোয়া মাহফিলে কারা নির্যাতিত মজলুম আলেমেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আগমন করবেন, এবং বাদ জোহর বয়ান পেশ করবেন, আল্লামা মাওলানা মামুনুল হকের আগমন কেন্দ্রকরে বাংলাদেশ খেলাফত মজলিস, ছাত্র মজলিস ,যুব মজলিস সহ এলাকার সাধারণ মুসল্লীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় দুই শতাধিক মোটরসাইকেলের মাধ্যমে নোয়াপাড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। রাজঘাট তালতলা কোটা পায়রা ধোপাদী, ভাঙ্গা গে ট সহ বাইপাস সড়কে মিছিল অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস অভয়নগর উপজেলা শাখার সভাপতি, আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খিলাফত মজলিস যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মাদ্রাসা ইহইয়াঊল ঊলুম আল ইসলামিয়ার পরিচালক মাওলানা মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি আবু মুসা, মুফতি ইসমাইল হোসেন রাহমানি ,মাওলানা সাইদুর রহমান, মুফতি বুরহান উদ্দিন সহ অভয়নগরের শীর্ষ ওলামা মাশায়েক নেতৃবৃন্দ।

Tag
আরও খবর