দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

একদিনে ১৮ শত টাকা উপার্জন করে আনন্দিত অভয়নগরের গাছি খাজা নূর শেখ।

খেজুর গাছ পরিচর্যায় স্বাবলম্বী খাজা নূর শেখ।

যশোরের অভয়নগর উপজেলায় মথুরাপুর গ্রামের গাছি খাজা নূর শেখ খেজুর গাছ পরিচর্যা ও রস সংগ্রহের কাজ করে এক দিনে উপার্জন করলেন ১৮ শত টাকা। 


গাছ পরিচর্যা করার সময় কথা হয় তার সঙ্গে। তিনি জানান এই মৌসুমে চার থেকে পাঁচ শ খেজুর  গাছ  রস সংগ্রহের জন্য   তুলেছেন তিনি। এই গাছ তোলা কাজ করে যথেষ্ট আয় ও করে থাকেন। তিনি  আজ একদিনে প্রায় ১৮ শত টাকা ইনকাম করেছেন বলে জানান। পুড়াখালী দক্ষিণ বিলে রাস্তার পাশে থাকা চার পাঁচ শ খেজুর গাছের মধ্যে  ২৫০ টি গাছ তোলার দায়িত্ব রয়েছে। ৮০ টি খেজুর গাছ নিজ দায়িত্বে রস সংগ্রহ করার দায়িত্ব নিয়েছেন। এখনো ১২০০ টি গাছ তার তোলার কাজ হাতে রয়েছে। সে পুড়াখালী, মথুরাপুর, দিঘিরপাড়, রাঙ্গার হাটেও এই গাছ তোলার কাজে আত্মনিয়োগ করে থাকেন। তিনি জানান রস সংগ্রহের কাজ শুরু হলে নওয়াপাড়া শহর ছাড়াও বহু দূর দূরান্ত থেকে লোকজন ভিড় জমায় এই অঞ্চলে। কারন হিসেবে জানান যে অভয়নগরের মধ্যে অধিক পরিমাণে  খেজুর গাছ রয়েছে পুড়াখালীর এই দক্ষিণ বিলের মাঠে। ভোরের আলো ফোঁটার আগেই কুয়াশা ভেদ করে  এই গাছিরা অত্যন্ত কষ্ট করে প্রচন্ড শীতের মধ্যেও সুস্বাদু -সুমিষ্ট রস সংগ্রহ করে থাকে। যার কারণে যশোরের যশ, খেজুরের রস এখনও প্রবাদ রয়েছে। বর্তমানে পুরো শীত জুড়ে যশোরে চলবে রস সংগ্রহ আর গুড় বানানোর ধুম।


খেজুরের গুড়ের তৈরি পিঠা-পায়েস বাঙ্গালির অনেক প্রিয় একটি খাবার। আর খেজুরের গুড়ের জন্য সেই প্রাচীনকাল থেকেই যশোর জেলা বিখ্যাত। আর এখন পর্যন্ত খেজুরের গুড়ের জন্য বিখ্যাত শহর হল যশোর। টাটকা ভেজালমুক্ত খেজুরের গুড় যশোর থেকে তৈরি হয়ে পৌঁছে যায় বাংলাদেশ জুড়ে।


যশোরের ঐতিহ্য ধরে রাখতে অভয়নগরের এস্থানের খেজুর গাছের যথেষ্ট গুরুত্ব রয়েছে।

Tag
আরও খবর