অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে : উপদেষ্টা ফারুকী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-12-2024 01:23:23 pm

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের জাদুঘরে রূপান্তর করা হবে। এতে স্থান পাবে ফ্যাসিবাদ হটানোর রক্তমাখা স্মৃতি। সংস্কার কোন প্রক্রিয়ায় হবে, তা কমিটি নির্ধারণ করবে। তবে স্বল্প ও দীর্ঘমেয়াদি কী কী সংস্কার হচ্ছে, তা মানুষকে জানানো যাবে।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


ফারুকী বলেন, জাতীয় জাদুঘরের বেশ কিছু ইতিহাস রাজনীতিকীকরণ করা হয়েছে। সেগুলো ঠিক করতে হবে। স্থান পাবে জুলাই আন্দোলন। মুক্তিযুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণে বাংলাদেশ কোথায়? পূর্বপুরুষের এই ভুল ইতিহাসকে বিকৃত করতে সাহায্য করেছে। মিত্রবাহিনীর সামনে আত্মসমর্পণ ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালানো হচ্ছে।  


তিনি বলেন, বাংলাদেশ সবার ইতিহাস। তাই ইতিহাসকে আর কোনো সরকার নিজেদের স্বার্থে বিকৃত করবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে। তা এই সরকার করবে না।


জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের বিষয়ে তিনি জানান, এমনভাবে এসব স্মৃতি রক্ষা করা হবে, যাতে কেউ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হতে না পারে।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে