দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

নওয়াপাড়া এলাকায় পৌর জামায়াতের অফিস উদ্বোধন

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র বেঙ্গলগেট এলাকার রেলক্রসিংয়ের পাশে এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন ঘোষনা করেন যশোর জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক গোলাম রসুল। নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হুসাইন-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ ও সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা আ: আজীজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সরদার শরীফ হুসাইন, যশোরে জেলা যুব জামায়াতের সভাপতি অধ্যাপক মশিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মো: ইউনুস আকুঞ্জি, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: তৌহিদুল ইসলাম, মাওলানা ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, যশোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো: আশিকুজ্জামান, প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন, জামায়াত নেতা শেখ মো: ফজলুল করিম, মো: সাগর হুসাইন প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের অধিকসংখ্যক  নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আকরাম হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবিএম রুহিন হোসেন।

Tag
আরও খবর