নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৪ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক সুনীল দাস, নির্বাচন কমিশনের সদস্য এস এম ফারুক আহমেদ ও এস এম আবিদ হাসান নির্বাচনে ফলাফল ঘোষণা করেন।এতে সভাপতি এস এম মুজিবর রহমান (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান (দৈনিক নয়া দিগন্ত) নির্বাচিত হয়েছেন।অন্যান্য নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোজাফফর আহমেদ (দৈনিক স্পন্দন), সহ সভাপতি এস এম খায়রুল বাশার (যশোর বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেন (ভেইলি নিউ নেশন), কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান (দৈনিক প্রতিদিনের সংবাদ), দপ্তর ও গণ সংযোগ সম্পাদক শাহিন হোসেন (দৈনিক সময়ের খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম আলাউদ্দিন (দৈনিক ভোরের ডাক), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয় (দৈনিক সময়ের আলো), তথ্য ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন (দৈনিক যুগান্তর), নির্বাহী সদস্য নজরুল ইসলাম মল্লিক (দৈনিক ইনকিলাব) ও নির্বাহী সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ (দৈনিক দিনকাল) নির্বাচিত হন।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম ও নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

Tag
আরও খবর