আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য ছাত্র- ছাত্রী শিক্ষক ও সুধী সমাবেশ


ময়মনসিংহের নান্দাইলে খুররম খান চৌধুরী কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ছাত্র-ছাত্রী শিক্ষক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় খুররম খান চৌধুরী কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 


সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুররম খান চৌধুরী কলেজের সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র সদস্য নাসের খান চৌধুরী।


খুররম খান চৌধুরী কলেজের প্রভাষক জিয়াউদ্দিন শাহিনীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খুররম খান চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম।


এ সময় আরো বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কলেজের বিদ্যুৎসাহী সদস্য এনামুল হক সরকার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মাসুম খান,আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মনজুরুল হক হাসান, কলেজের প্রভাষক আনিসুল হক ভূঁইয়া, গাংগাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আব্দুল্লাহ ভূঁইয়া,নান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান মাষ্টার,খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম রতন,সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ।


সুধী সমাবেশে বক্তারা কলেজের শিক্ষার মান উন্নয়নে নিয়মিত প্রতিষ্ঠান মনিটরিং, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরন, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্য সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

Tag
আরও খবর