বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ পেলেন দঃ সুনামগঞ্জের রাকিব আলী

নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন এর আয়োজনে দেশের একুশজন গুণীজনদের নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে। এতে ভূষিত হলেন সুনামগঞ্জ জেলার মুরাদপুর গ্রামের কৃতি সন্তান রাকিব আলী।  সমাজসেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ ভূষিত হয়েছেন তিনি।  গতকাল শুক্রবার (০৬ ডিসেম্বর) ঢাকার বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলার কর্মময় আদর্শ জীবন ও মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শীর্ষ আলোচনা ও নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪  অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানেই বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলার একুশজন গুণীজনদের সংবর্ধনা পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাজসেবক ও সমাজ উন্নয়ন কর্মী রাকিব আলীর হাতে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার তুলে দেন বিশিষ্ট সাংস্কৃতিকমনা ব্যক্তিত্ব অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলার বীর ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদিকা ড. রাজিউন সালমা লাবনী।  অনুষ্ঠান উদ্বোধন করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এড. জহুরুল হক জহুর। সভাপতিত্ব করেন, নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ এর সহ সভাপতি অধ্যাপক মোঃ গোলাম ফারুক এবং অনুষ্ঠান পরিচালনা করেন নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুদ রানা। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন যায়গা থেকে আগত খ্যাতিমান বিশিষ্ট আইনজীবী, শিক্ষক, ডাক্তার, পরিচালক, কবি-সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে রাকিব আলী তার বক্তব্যে বলেন, আমি মানুষকে ধর্মীয়ভাবে দেখি না। আমি দেখি মানুষকে মানুষ হিসেবে।  আমি দীর্ঘ দিন যাবৎ সুবিধা বঞ্চিত লোকদের জন্য কাজ করছি। এখনো সেই সুবিধা বঞ্চিত লোকদের মাঝে আমার কাজ চলমান। আমরা সবাই যদি যারতার যায়গা থেকে সমাজ ও সমাজের সুবিধা বঞ্চিত লোকদের পাশে দাঁড়াই তবেই পৃথিবীতে মানুষের মাঝে মানুষের প্রীতি ও শান্তি নেমে আসবে বলে করি। পরে অধ্যাপক গোলাম ফারুক এর বক্তব্য ও পুরষ্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Tag
আরও খবর