নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ আটক ৩

জয়পুরহাটে ছিনতাই  হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ ছিনতাই  চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর ) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

আটককৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর পশ্চিম পাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে আব্দুস সোবহান(২৬)আলীমোহাম্মদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মশিউর রহমান (২২) একই গ্রামের মোজাফফর আকন্দর ছেলে রফিকুল আকন্দ (৩৮)।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, অটোরিকশাটির চালক আব্দুর রাজ্জাক গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে জয়পুরহাট শহরের বাটারমোড়ে অবস্থান করছিলেন। এ সময় ছিনতাই চক্রের সদস্যরা ক্ষেতলাল উপজেলার মৌসুমি বাজের যাওয়ার কথা বলে যাত্রী সেজে অটোরিকশাটি উঠেন। পথে তারা ফাঁসি তলা কুঠিপাড়া এলাকায় অটোরিকশাটির চালক আব্দুর রাজ্জাকে অস্ত্রের ভয় দেখিয়ে  মারধর করে হাত পা বেধেঁ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তাঁরা। পরে এ ঘটনায় অটোরিকশার মালিক  বাদী হয়ে থানায় মামলা করলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া অটোরিকশসহ ছিনতাই চক্রের ৩  সদস্যকে আটক করা হয়। 

আটক ছিনতাই চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতো। 

আরও খবর