প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-11-2024 11:21:08 am

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সে পথেই রয়েছে। এ কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। 

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে শ্রম অধিকার বিষয়ে ১১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় শ্রম অধিকার নিশ্চিত করে জিএসপি সুবিধা ফিরে পাওয়া যাবে বলে আশাবাদী তিনি।

বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, বৈঠকে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর ওপর জোর দিয়েছে মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের ডিউটি ও কোটা ফ্রি সুবিধা রয়েছে। সে সুবিধা যুক্তরাষ্ট্রেও চায় বাংলাদেশ।