বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

সুনামগঞ্জের বরেণ্য শিক্ষাবিদ মাস্টার আব্দুর রউফের কুলখানি সম্পন্ন


সুনামগঞ্জের বরেণ্য  শিক্ষাবিদ, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়য়ের সাবেক প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব  মো.আব্দুর রউফের কুলখানি সম্পন্ন হয়েছে



 শুক্রবার(২২ নভেম্বর) সকালে কুলখানি উপলক্ষে তার নিজ গ্রাম উজানীগাঁওয়ে শিরনি বিতরণ করা হয়। 



পারিবারিক সূত্রে জানা যায়, বরেণ্য শিক্ষাবিদ আব্দুর রউফের কুলখানি ও শিরনি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে শুক্রবার সকালে গ্রামের প্রত্যেক ঘরে ঘরে সুশৃঙ্খলভাবে শিরনি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তাঁর পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।



মরহুম আলহাজ্ব আব্দুর রউফ ১৯৪৫ সালের ৯ ই জানুয়ারি সুনামগঞ্জের  শান্তিগঞ্জ উপজেলার  উজানীগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ষাটের দশকে পোস্ট -গ্র্যাজুয়েশন শেষ করেই একজন আদর্শবান শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ৩২ বছর জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারী উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন (১৯৬৭সাল-১৯৯৯ সাল) এবং পরবর্তীতে ২০০২ সালে সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার পদ থেকে সুনামের সহিত  অবসরপ্রাপ্ত হন।



শিক্ষকতার পাশাপাশি তিনি জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সুনামগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির পরিচালক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা ও সুনামগঞ্জ সমিতি সিলেটের উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেন।



উল্লেখ্য, সুনামগঞ্জের এই কীর্তিমান ও বরেণ্য শিক্ষাবিদ গত ৯ই নভেম্বর ২০২৪ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৪ মেয়ে নাতী নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



তাঁর মৃত্যুতে উজানীগাও গ্রামবাসী, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা ,সুনামগঞ্জ জেলা শিক্ষা পরিবার, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় পরিবার, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয় পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক  প্রতিষ্ঠান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তার প্রভাষক মাহবুুবুর রউফ নয়ন তাঁর পিতার রুহের মাগফিরাতের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।

Tag
আরও খবর