বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

জগন্নাথপুর বেইলি সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে অতিরিক্ত সিমেন্টবাহী ট্রাকের ভারে জগন্নাথপুর- ঢাকা-আঞ্চলিক মহাসড়কের কাঁটাগাঙের ওপর বেইলি সেতুর পাটাতন ভেঙে গেছে।  এতে সেতুতে ট্রাক আটকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে।  


শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। 


এদিকে  খবর পেয়ে বিকেলে সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ  ও জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 


সরেজমিনে দেখা যায়, অতিরিক্ত সিমেন্ট বোঝাই  ঢাকা মেট্টো ২৪-৫৪৫৫ নাম্বারের একটি ট্রাকের ভারে সেতুর  দক্ষিণ দিকের একটি অংশ দেবে ট্রাকটি আটকে রয়েছে। এতে  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। দু’পাড়ের লোকজন যাতাযাত করতে বিড়ম্বনায় পড়ছেন। দু'পাড়ের লোকজন খেয়া নৌকা দিয়ে যাতায়াত করছেন।


স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৩ টার দিকে একটি অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক কাঁটাগাঙের ওপর ঝুঁকিপূর্ণ  বেইলি সেতু দিয়ে জগন্নাথপুরের দিকে  যাচ্ছিল। এসময় সেতুর দক্ষিণ মাথার একটি পাটাতন ক্ষতিগ্রস্থ হয়ে নদীতে পড়ে গেলে ট্রাকটি আটকে যায়। 


সড়ক ও জনপথ বিভাগ জানায়, এই সেতুতে ওঠার আগে ১০ টনের অধিক বহন নিষিদ্ধের সাইনবোর্ড রয়েছে, কিন্তু ৩০ টনের অধিক ওজনের ট্রাক ওঠায় এই দুর্ঘটনা ঘটেছে। অতিরিক্ত বোঝাই সিমেন্টবাহী ট্রাকের ভারে সেতুটি ফের ক্ষতিগ্রস্থ হয়েছে।  ক্ষতিগ্রস্থ সেতুর পাটাতন অংশের তিনটি প্লেট পানিতে তলিয়ে যায়। এছাড়া আরেকটি প্লেট কোনভাবে আটকে আছে। তবে রাতের মধ্যে ট্রাক সরানো গেলে সংস্কার কাজ শুরু হবে।   


ছাতকে  কার্যালয়ে দায়িত্বরত সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ বলেন, সেতুর পাশে  সড়ক ও জনপথ বিভাগের সতর্কীকরণ সাইনবোর্ড রয়েছে। আমাদের নির্দেশনায় ১০ টন মালের বাধ্যবাধকতা থাকার পরও ধারণা করছি ৩০ টন মাল রয়েছে ওই ট্রাকে। 


প্রসঙ্গত,  এ পর্যওন্তে একাধিকবার  কাঁটাগাঙের ওপর জরাজীর্ণ  বেইলি সেতু ক্ষতিগ্রস্থ হয়। ২০২৩ সালের ২২ আগস্ট কাঁটাগাঙের  ওপর নির্মিত সেতুটি ভেঙে জগন্নাথপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক পানিতে পড়ে যায়। এ ঘটনার ট্রাক চালক ও তার সহকারী নিহত হন। ঘটনার পর সেতুটি সংস্কার হয়। পরে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে আরসিসি সেতু নির্মাণের অনুমোদন পেলে এখনও প্রক্রিয়াধীন।

আরও খবর