নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিদেশে পাচার করা অর্থ ফেরত এনে ঋণ দেওয়ার নামে কার্যক্রম, ৬ নারী আটক




জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদেশে পাচার করা অর্থ ফেরত এনে স্থানীয়দের মাঝে ঋণ দেওয়ার নামে কার্যক্রম পরিচালনার অভিযোগে ৬ নারীকে আটক করেছে পুলিশ। 


আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক নারীদের জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করেছে পুলিশ। আগের দিন বুধবার দুপুরে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে স্থানীয়রা তাঁদের আটক করে ইসলামপুর থানা-পুলিশে সোপর্দ করে।



আটকরা হলো, নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া হাড়গিলা গ্রামের সাইরুদ্দিন মোছা. বানেছা বেগম (২৫), পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার চাকদহ চরপাড়া গ্রামের ময়দান প্রমানিকের মেয়ে মোছা. সাদিয়া (১৮), রফিকুল ইসলাম অপুর স্ত্রী মোছা. হাফিজা বেগম  (২৫ ), শফিকুল ইসলামের মোছা. রনিকা আক্তার (২৫), লেবু মিয়ার স্ত্রী মোছা. লাইলী বেগম ( ৩৫) এবং  ময়মনসিংহ সদর উপজেলার পিয়ারপুর তারাপুর গ্রামের আবু সাঈদের স্ত্রী মোছা. বৃষ্টি আক্তার (২০)।



আটক ওই ৬ নারীসহ ৮ জনের নামোল্লেখে নাশকতার পরিকল্পনা অভিযোগে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় উপজেলার টনকী গ্রামের সুরুজ আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫) এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জুনাইল গ্রামের মারফত আলীর স্ত্রী মোছা. মনিকে (৩০)-সহ আরও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে। 


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আটক নারীরা 'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ' নামে একটি সংগঠনের নামে সদস্য সংগ্রহ করে আসছিল। প্রতারনার মাধ্যমে চলমান শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল পরিবশ এবং সরকার পতনসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে নাশকতা ও অন্তঘাতমূলক গোপন কর্মকাণ্ড করছিল। এছাড়া বাংলাদেশকে অশান্ত করার জন্য টাকা পয়সার প্রলোভনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে ফরম পূরনের মাধ্যমে স্থানীয় বাসিন্দা নারী-পুরুষকে সদস্য  সংগ্রহ করতে ছিল। আগামী ২৫  নভেম্বর ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের জন্য সংগ্রহকৃত সদস্যদের উপস্থিত করার জন্য পরিকল্পনা করে যাচ্ছিল। এনিয়ে নোয়ারপাড়া ইউনিয়নের বাসিন্দাদের সন্দেহ হলে তাঁদের আটক করে পুলিশ খবর দেয়। 


এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আটক নারীরা জিজ্ঞাসাবাদে থানা-পুলিশকে জানিয়েছে, মেলান্দহের টনকী গ্রামের সুরুজ আলীর ছেলে রবিউল ইসল এবং পাকুন্দিয়ার জুনাইল গ্রামের মারফত আলীর স্ত্রী মোছা. মনি (৩০)।



স্থানীয় সূত্রে জানা যায়, নোয়ারপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল এবং ক্ষমতাচ্যুত সরকারের আমলে বিদেশে পাচার করা কোটি কোটি টাকা ফেরত এনে সদস্যের ১লাখ থেকে ১কোটি টাকার পর্যন্ত ঋণ দেওয়া কথাসহ নানা প্রতিশ্রুতি দিয়ে আসছিল। এনিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তাঁদের আটক করে নোয়ারপারা ইউনিয়ন পরিষদে (ইউপি) কার্যালয়ে রাখে। খবর পেয়ে ইসলামপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় আনেন। 


মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপক চন্দ্র পাল বলেন, 'আটক ৬ নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার তদন্ত কাজ চলছে।'


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'আটক নারীরা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের মাধ্যমে সদস্য সংগ্রহ করে আসছিল। দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে নাশকতা ও অর্ধযাত মূলক কর্মকান্ড করছিল। তাঁদের বিরুদ্ধে অর্ন্তঘাত ও নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলা করা হয়েছে।'



আরও খবর