একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে অস্থির নিত্যপণ্যের বাজার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 09:34:23 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক :


জ্বালানি তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে চাল, ডিম, রসুন, পেঁয়াজ, মাছ ও ফলের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ২০ টাকারও বেশি। শুক্রবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সবজির বাজারে এর বেশ প্রভাব পড়েছে।


প্রকারভেদে প্রতি কেজি সবজিতে ক্রেতাকে ব্যয় করতে হচ্ছে ২ থেকে ৫ টাকার বেশি। কারওয়ান বাজারে প্রতি কেজি বরবটি ৭০ থেকে ৮০ টাকা, শসা ৬০ থেকে ৬৫, টমেটো ১২০ থেকে ১৩০, ঢেঁড়শ ৪০ থেকে ৫০, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা। ডাঁটা ও পুঁই শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ থেকে ২৮০ টাকা দরে।


দাম বেড়েছে মসলাজাতীয় পণ্য আদা, রসুন, ও পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ ২ টাকা বেড়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। চায়না রসুন ও আদা ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে। দাম বাড়ার বিষয়ে কারওয়ান বাজারে বিক্রেতা মো. ইমরান হোসেন জানান, গাড়ির ভাড়া বাড়ার কারণেই এখন কিছুটা বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে।


ওদিকে বেড়েছে মাছের দাম। কই, রুই, শিং ও পাঙ্গাশে মানভেদে ১০ থেকে ১৫ টাকা বাড়লেও কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে ইলিশ মাছের দাম।কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে। আর এক কেজির কম পরিমাপের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে ১০ টাকা বেড়েছে মুরগির। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকা আর সোনালি মুরগি ২৮০ টাকা দরে। এর পাশাপাশি বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।


তবে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ২ থেকে ৩ টাকা বেশি দরে। এক কেজি মিনিকেট চাল কিনতে ক্রেতাকে এখন ব্যয় করতে হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা। বাজারে ৫২ টাকা দরের নিচে কোনো চাল নেই।


মেসার্স কুমিল্লা রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. আবুল কাশেম মিয়া বলেন, ট্রাক ভাড়া বেড়েছে আগের চাইতে ৬ হাজার টাকা বেশি। যার কারণেই চালের বাজার বাড়তি। তা ছাড়া মানভেদে প্রতি কেজি ফলের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা।


গত সপ্তাহে আপেল ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও আজকের বাজারে বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। আঙুর ৩৫০ থেকে ৪০০ টাকা, মাল্টা ১৭০ থেকে ১৮০ টাকা এবং নাশপাতি ২২০ থেকে ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতা বাদশা মিয়া বলেন, দফায় দফায় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে হিমশিম খেতে হচ্ছে, স্বল্প আয় দিয়ে টেনেটুনে আর কয়দিন চলা যায়। কম কিনি, কম খাই। এভাবেই চলছে সংসার।

আরও খবর