বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

সুনামগঞ্জে সুবিধাবাদীদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদে মানববন্ধন


সম্প্রতি সুনামগঞ্জ জেলায় ৯৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কমিটিতে চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসর সুবিধাবাদীদের জায়গা হয়েছে আর বাদ পড়েছেন জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ারা। এই অভিযোগ এনে কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়েছে জেলার সাধারণ ছাত্র-জনতা। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে জেলার ট্র্যাফিক পয়েন্টে এক মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়েছে।


সুনামগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারানির্যাতীত ও আন্দোলন পরিচালক সুমেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার অন্যতম আন্দোলন পরিচালক মু ইয়াকুব আলী, এম এ বারী সিদ্দিকী,  পরিচালক মু শরীফ আহমদ, রাজন আহমদ, তৌহিদুল ইসলাম, সাব্বির রহমান প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে স্বৈরাচারের মদদপুষ্ট চাটুকারদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা আন্দোলনে নিহত শহীদদের রক্তের সাথে পুরো বেঈমানির সমান। সাধারণ ছাত্র-জনতা এই কমিটিকে প্রত্যাখান করেছে।


জেলা শাখার এ কমিটিতে সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী ইমনদ্দোজা আহমদকে আহ্বায়ক করা হয়েছে। তাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে বক্তারা বলেন, এই কমিটি গঠনে আমরা যারা আন্দোলন করেছি তাদের মতামত নেওয়া হয়নি। তাহলে সেটা কীভাবে গঠিত হয়। তাছাড়া আহ্বায়ক করা হয়েছে তাকে কয়েকদিন আগে জেলা সমন্বয়কদের পক্ষ থেকে চাঁদাবাজির অপরাধে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কমিটিতে চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসরদের জায়গা হবে সেটাতো ছাত্র-জনতা মেনে নেবে না।


মানববন্ধনে বক্তারা আরও বলেন, আগামী শুক্রবারের মধ্যে এই কমিটি বাতিল করতে হবে। এই সময়ের মধ্যে বাতিল না করলে সাধারণ ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি এসব সমন্বয়কদের সুনামগঞ্জে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

আরও খবর