নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা বিএনপির একাংশের উদ্যোগে স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে সমাবেশের পর একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে এসে শেষ হয়। এ সময় জেলা-উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম।

তিনি বলেন, ১৫ বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু করে দিয়েছিল আ.লীগ সরকার। তথ্য প্রযুক্তি খাতের ৬৫ হাজার কোটি টাকা গায়েব করে দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনা ও তার দোসররা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে ধ্বংসের দিকে ফেলে রেখে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ জাগ্রত। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সমাবেশে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মন্ডল, আলী হাসান মুক্তা, সরদার লিয়াকত আব্দুস সামাদ বাবু, আনিছুর রহমান তালুকদার, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ন আহবায়ক শরীফুল ইসলাম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন।
আরও খবর