নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার থানাহাট বাজারের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন। অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলার থানাহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের বাসিন্দা ও গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। তাকে কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায়, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তবে অধ্যক্ষ জাকির হোসেন এই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে। ডিবি’র ওসি কামাল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায়, কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় অধ্যক্ষ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

আরও খবর