পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

এবার বিশ্বকাপ নিয়েই ঘরে ফিরবেন মেসি প্রত্যাশা ভক্তের


সারা বিশ্বে ফুটবল প্রেমীকমানুষ  তাকিয়ে আছে কাতারে বিশ্বকাপ ফুটবলের দিকে। দিন গুনতে গুনতে শুরু হয়ে গেল বিশ্বকাপের আসর। সারাদেশের ন্যায় জয়পুরহাটেও বাড়ছে বিভিন্ন দলের সাপোর্টারদের উত্তেজনা। বিশ্বের এই রোমাঞ্চকর খেলা উপভোগ করতে কেউ নষ্ট হওয়া টেলিভিশন মেরামত করছে, কেউ বাড়ির ছাদে প্রিয় দলের পতাকা উড়াচ্ছেন আবার কেউ পছন্দের দলের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন।


রোববার (২০ নভেম্বর) দুপুরে জয়পুরহাট শহরের নিউ মার্কেট এলাকায় ফুটবল প্রেমীক, জয়পুরহাট সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শিপন দেবনাথ নামে এক আর্জেন্টিনার সাপোর্টারের দেখা মেলে। আবেগে আপ্লূত হয়ে বলেন ''আসলে কেন পছন্দ করি বা সাপোর্ট করি একথার কোনো উত্তর হয় না। ভালোবাসার টিম আর্জেন্টিনার প্রতি ভালোলাগাটা সেই

ছোটবেলার ২০০৬ সালের বিশ্বকাপ থেকেই। আমার পছন্দের খেলোয়াড় মেসি, ডি পল, ডি-মরিয়া। তবে মেসি আর আর্জেন্টিনা মুদ্রার এপিঠ-ওপিঠ। হয়তো মেসির প্রতি ভালোবাসা জন্ম নিতে নিতে আর্জেন্টিনা দলটাকেও ভালোবেসে ফেলি। 


আর খেলায় আসলে হার জিত না থাকলে খেলায় সাফল্য আসে না। আর্জেন্টিনা কোন খেলায় হারলে হয়তো খারাপ লাগার মাত্রাটা একটু বেশি। আকাশী নীল জার্সিটার অনেক উত্থান, পতন নিজ চোখে দেখছি। ২০১৪ সালের বিশ্বকাপে শেষ মুহূর্তে হেরে যাওয়ায় প্রচন্ড কান্নাও করেছিলাম।


এবার কাতার বিশ্বকাপে প্রিয় দল, আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা বেশি। কেননা, ফিফা র্যাংকিংয়ের প্রথমে থাকা ব্রাজিলকেও পিছনে ফেলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আছে আর্জেন্টিনার। তাছাড়া গত ২ বছরে দুটি ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছে এই দল। যেখানে ইউরোপের বর্তমান শিরোপা জয়ী ইতালিকেও ৩-০ গোলে হারিয়েছে প্রিয় দল আর্জেন্টিনা।

হ্যাঁ,আগের আর্জেন্টিনা দল পুরাটা মেসি নির্ভর ছিল। তবে এখন তা নয়। এখন প্রায় সবাই সমান। মেসি যদি আর্জেন্টিনার হয়ে খেলে তবে বাকি ১০ জন খেলে মেসির হয়ে। ভুলবশত বিপক্ষ দলের কোন খেলোয়াড় মেসিকে যদি মারাত্মক ফাউল করে বসে, তবে ডি পল সহ ছুটে আসে বাকি সব আর্জেন্টাইন খেলোয়াড়। তাদের মধ্যকার এই টিম বন্ডিং আমার কেনো, সবার মন ছুঁয়ে যাওয়ার কথা।

মেসির এইটা শেষ বিশ্বকাপ। আর এই কথা মাথায় রেখেই বাকি আর্জেন্টাইন খেলোয়ারেরা মেসির জন্যে, আর্জেন্টিনার জন্যে, এই কাতার বিশ্বকাপের জন্যে নিজের জীবন পর্যন্ত দিতে পারবে। যার জন্যেই এবার আর্জেন্টিনা হট ফেভারিট। যতদিন বেঁচে থাকবো  ম্যারাডোনা-মেসির দেশটার প্রতি সীমাহীন ভালোবাসা অটুট থাকবে। ভামোস আর্জেন্টিনা।"

আরও খবর
6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৭ মিনিট আগে