প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

কুলসুমের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া

প্রতিটি মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। কেউ স্বপ্ন দেখে বড় রাজনীতিবিদ হওয়ার, আবার কেউ দেখে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কেউবা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। তবে সবচেয়ে বেশি ছাত্র-ছাত্রীরা চায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হতে। অনেক ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়া। সেই স্বপ্ন বুকে লালন করছে কুলসুম খাতুন। সে সম্প্রতি প্রকাশিত ২০২৪ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়  মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে । সে নড়াইল সদর উপজেলার ঐতিহ্যবাহী সনামধন্য বিদ্যাপীঠ  দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের মানবিক  বিভাগের  মেধাবী শিক্ষার্থী। সে ভবিষ্যতে  বিসিএস ক্যাডার  হতে চায় । কুলসুম ইতিপূর্বে  এসএসসি পরীক্ষায়ও জিপিএ -৫ পেয়েছিল। এইচএসসিতেও অদম্য  ইচ্ছা ছিল জিপিএ-৫ পাওয়া, সে ইচ্ছাটিও পূরণ হওয়ার পর এখন তার অদম্য ইচ্ছা  বিসিএস ক্যাডার হওয়া। 

সে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিমুলিয়া গ্রামের পিতা- সাইফুল মোল্লা  ও মাতা- সারমিনা সুলতানার কন্যা। কুলসুম জানায়, আমার এই সফলতার  পিছনে পিতা-মাতা ও শিক্ষকদের অবদান রয়েছে সবচেয়ে বেশী। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যৎতে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নপূরণে সকলের  নিকট দোওয়া প্রার্থী।

Tag
আরও খবর