প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি উন্নতির পথে: বাণিজ্য উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-10-2024 03:28:06 pm

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার দেশীয় শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এর ফলে ব্যবসায়ীদের মধ্যে আস্থা বেড়েছে। পাশাপাশি দেশের রিজার্ভ বাড়ছে ও অর্থনীতিও ঘুরে দাঁড়াচ্ছে।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এক বিশেষ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাণিজ্য উপদেষ্টা বলেন, তিনমাসের মধ্যে সবকিছু করা সম্ভব না। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক, রাষ্ট্রক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি, দেশের জন্য কাজ করে যাবো।


তিনি বলেন, খাদ্য, জ্বালানি, সার ও কীটনাশক খাতকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এসব খাতের প্রাইভেট সেক্টরের জন্য সরকারের সহযোগিতা থাকবে। আমরা প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার চেষ্টা করছি।


ব্যবসায়ীরা সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু, ওষুধ ও চামড়া শিল্পে ডিউটি ট্যাক্স কমানোর দাবি জানান। তারা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের গুরুত্বও তুলে ধরেন।


অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও প্রাণ গ্রুপের পরিচালক উজমা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।