জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

জয়পুরহাটে বিএনপির একাংশের নেতাকর্মীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জয়পুরহাট জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।

জেলা বিএনপির একটি অংশকে বাদ দিয়ে আগামী ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সন্মেলনের আহ্বানকে কেন্দ্র করে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তারা।

জয়পুরহাট শহরের তৃপ্তির মোড় সংলগ্ন শহর বিএনপির অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ করে সেখানে সমাবেশ করেন নেতাকর্মী ও সমর্থকরা।

সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহিলাদল নেত্রী নুরজাহান হ্যাপী সহ বিএনপির নেতা-কর্মীরা।

এ সময় জয়পুরহাট শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান বলেন, আগামী ১লা নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহবান করেছে জেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক। এখানে বিএনপির একাংশের নেতাকর্মীদের না জানিয়ে এ সম্মেলন আহবান করা হয়েছে। এ সম্মেলন বন্ধ করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ করা হয়েছে। 
আরও খবর