প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

অভয়নগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে  এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। “একডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখেদিন ” এই প্রতিপাদ্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তর এর স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় এর আওতায় প্রাথমিকভাবে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীদের ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের বিনা মূল্যে এ্ইচপিভি টিকাদান প্রদান করা হয়। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুলা ইসলাম মল্লিক, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলীমুর রাজীব। এসময় আরও উপস্থিত ছিলেন ডা. লাভলী আক্তারসহ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ টিকাদান ক্যাম্পেইন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। কয়েকদিন আগে এটিকার জন্য স্কুলের শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে। 

Tag
আরও খবর