ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

রাজশাহীতে ছাত্রলীগ নেত্রী প্রিয়া গ্রেফতার

মোঃ আবু রায়হান ( Contributor )

প্রকাশের সময়: 27-10-2024 07:27:58 pm

রাজশাহী

রাজশাহী মহিলা কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেত্রী পরীক্ষা দিতে এলে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রীরা। গত ২৮ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া ওই ছাত্রলীগ নেত্রী হলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া। নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, ছাত্রলীগ নেত্রী প্রিয়া থানায় আছে। তার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৮ অক্টোবর দুপুর ২টার দিকে সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী। এসময় তাকে অনন্য পরীক্ষার্থীরা চিনে ফেললে পরীক্ষার কেন্দ্রে হট্টগোল বেঁধে যায়। বিষয়টি টের পেয়ে মহিলা কলেজ ছাত্রীরা তাকে আটকে রাখে। পরে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এসময় প্রিয়া চিৎকার করে শ্লোগান দিতে থাকেন, ‘মুজিব সেনার স্মরণে, ভয় করিনা মরণে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, গত ৫ আগস্টের পর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।


Tag
আরও খবর