শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

পাঠ্যবইয়ে ভাসানীর জীবনী অর্ন্তভুক্ত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

মোঃ আবু রায়হান ( Contributor )

প্রকাশের সময়: 26-10-2024 04:25:54 pm

৫ম ও ৮ম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে মওলানা ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদে এবং ৭ম ও ৯ম শ্রেণীর পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী পুনরায় অর্ন্তভুক্ত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।


শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ভাসানী অনুসারী পরিষদ রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।


মানববন্ধন থেকে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার মওলানা ভাসানীকে থামাচাপা দিয়ে রাখতে চেয়েছিলো । নতুন প্রজন্মকে তার সম্পর্কে জানার সুযোগ দেয়নি। পাঠ্যবই থেকে তার জীবনী তুলে নিয়ে ইতিহাস বিকৃত করেছে । বাংলাদেশের প্রকৃত ইতিহাস থেকে শিক্ষার্থীদের দূরে রেখেছে ।


এসময় প্রধান অতিথির বক্তব্যে ভাসানী ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ড. জিএম শফিউর রহমান বলেন, আওয়ামী সরকার শেখ মুজিবের উপর কাউকে থাকতে দেননি । তারা মনে করে বাংলাদেশে শেখ মুজিবই একমাত্র ব্যাক্তি যার উপরে আর কেউ নাই । কিন্তু মওলানা ভাসানী আওয়ামী লীগের জন্মদাতা । তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন ।


তিনি আরও বলেন, তার জীবনী শেখ হাসিনা সরকার অন্যায় ভাবে প্রত্যাহার করেছে । কারণ ভাসানীকে যদি মানুষ বুঝতে পারে, জানতে পারে তাহলে ভাসানীর আড়ালে শেখ মুজিব চলে যাবে । সেজন্য শেখ মুজিবকে বড় করতে ভাসানীর জীবনী প্রত্যাহার করে নিয়েছিলো ।


মানববন্ধন থেকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে মওলানা ভাসানীর জীবনীসহ বাংলাদেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে সংযুক্ত করার আহব্বান জানানো হয় ।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদ রাজশাহী জেলার সভাপতি এশারুল ইসলাম, সাধারণ সম্পাদক শফীকুল ইসলাম, মহানগর শাখার সহ-সভাপতি নূর হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ অন্যানরা ।

আরও খবর
deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

২ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে