নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে মাহবুব ট্রেডার্সের চুরি হওয়া ১৯৫ টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার: গ্রেফতার-২

জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট এলাকার জাহানারা প্লাজা মার্কেটের মোবাইল ডিলার মাহবুব ট্রেডার্সের শোরুম থেকে চুরি হওয়া ৬০ লাখ টাকার 

১৯৫টি মূল্যবান স্মার্টফোন ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধারসহ দু'জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ ঘটনায় শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় নিজ সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার টমটম ব্রীজ এলাকার রাব্বির ছেলে কবির হোসেন ও দেবিদার উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মোহাম্মদ রিপন। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) খুব সকালে চোরের দল জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের জাহানারা প্লাজা মার্কেটের প্রধান ফটকের তালা কাটে। এরপর মাহবুব ট্রেডার্সের মোবাইলের শোরুমের কয়েকটি তালা কেটে মূল্যবান স্মার্টফোন চুরি করে। খবর পেয়ে তাৎক্ষণিক জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ কবির নামে একজনকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যমতে পাঁচবিবির পাঁচমাথা এলাকা থেকে রিপনকে আটকসহ ১৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

আরও খবর