নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 


কুড়িগ্রাম জেলা বিএনপি'র আয়োজনে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্যরা।


সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা সহ দ্রুত  নির্বাচন দেয়ার দাবি জানান। 


সমাবেশ শেষে মজিদা কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিন শেষ করে। পরে জেলাপ্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করে জেলা বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন,তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিতে হবে।


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোঃ সাইফুর রহমান রানা বলেন,আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে দেশে ফিরিয়ে আনা হোক। আমরা পত্রিকায় দেখেছি এখনো তার নামে ৮০টি মামলা রয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত  আহবান জানান তিনি। 



আরও খবর