শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

জগন্নাথপুরে মাসব্যাপি এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্ভোদন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শুরু হচ্ছে চার সপ্তাহব্যাপী জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে  জগন্নাথপুরের সাংবাদিক প্রতিনিধিদের সাথে ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৩ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার কার্যকারিতা, জনসাধারণকে উদ্বুদ্ধ করার বিষয় ও সামাজিক সচেতনতাসহ টিকার পজেটিভ দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন- জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা, মেডিকেল কনসালটেন্ট ডাঃ সুব্রত, ডাঃ তানজীম হোসেন। 


ওরিয়েন্টেশন সেমিনারে জানানো হয়, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ জরায়ু মুখ ক্যান্সার।  আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  থেকে সারাদেশের সাথে জগন্নাথপুর উপজেলায় সরকারীভাবে ও বিনামূল্যে শুরু হচ্ছে চার সপ্তাহব্যাপী জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। শুধু এক ডোজ এইচপিভি টিকা নেবার মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধ সম্ভব। এই টিকা ১০-১৪ বছরের বিদ্যালয়বহির্ভুত কিশোরী এবং পঞ্চম ও সমমানের শ্রেনীতে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের দেওয়া হবে টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে। 


প্রথম দুই সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে, পরবর্তী দুই সপ্তাহে মাঠ পর্যায়ে এই টিকাদান চলবে। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান চালু থাকবে। জগন্নাথপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২২৯২ জন শিক্ষার্থী এবং  শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ৪৭৯ জন কিশোরীর লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।


উপস্থিত ছিলেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক  সানোয়ার হাসান সুনু, জহিরুল ইসলাম লাল, আমিনুল হক সিপন, গোবিন্দ দে, আমিনুর রহমান জিলু, এইচ এম ফরিদ, আব্দুল ওয়াহিদ, রিয়াজ রহমান, হিফজুর তালুকদার জিয়া, গোলাম সারোয়ার, শাহ ফুজায়েল আহমদ, আলী হোসেন খান, রেজুওয়ান কোরেশী প্রমুখ।

(জগন্নাথপুর থেকে 

শাহ ফুজায়েল আহমদ)

Tag
আরও খবর