জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

ডাকাতি মামলায় জয়পুরহাটে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে এক বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাতির মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই বছরের দিয়েছেন আদালত। পাশাপাশি আরেকটি ধারায় তাদের সবাইকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দাসরা খাঁপাড়ার সূর্য ফকিরের ছেলে ফজলু, মৃত আমের আলীর ছেলে তাজেল, সদরের পূরানাপৈল এলাকার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে মুকুল হোসেন পাংকু, কোচনাপুরের মৃত আব্দুল গফুরের ছেলে আনোয়ার হোসেন ও হামছায়াপুর পালির দোলোয়ার হোসেনের ছেলে মিঠুন হোসেন। এদের মধ্যে ফজুল, মুকুল ও মিঠুন পলাতক রয়েছেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২০ ফেব্রয়ারি রাতে জয়পুরহাট সদর উপজেলার ভাদশা গ্রামের গোলাম মাহমুদ মন্ডল রাতের খাবার খেয়ে পরিবারসহ ঘুমিয়ে পড়লে  একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে। এসময় তার পরিবারের লোকজনকে ডাকাতরা মারপিট করে হাত-পা বেধে রেখে স্বর্ণালংকার, টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। 

পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ ও স্থানীয়রা পরিবারের লোকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ২০১২ সালের ২০ ফেব্রয়ারি সদর থানায় মামলা দায়ের হলে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।


আরও খবর