চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার

স্মৃতি বিজড়িত মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়

শৈশবের স্কুল জীবনের স্মৃতি বিজড়িত অনুভূতিগুলো হঠাৎ করেই মনের মাঝে নাড়া দিয়ে উঠে যখন স্কুল প্রাঙ্গণে চোখ পড়ে।

স্কুলজীবনকে ঘিরে আছে হাজারো স্মৃতি আর হাজারো গল্প। স্কুল জীবনের স্মৃতিময় দিনগুলোর দিকে যখন ফিরে তাকাই তখন আবেগপ্রবন হয়ে পড়ি। ইচ্ছে করে আবার চলে যাই সেই সেই সুন্দর সময়টাতে, যে সময়টাতে ছিলোনা কোন চাওয়া আর পাওয়া। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে অতীতের সবচেয়ে মধুর স্মৃতি কী? চোখ বন্ধ করে আমি বলবো, “ স্কুল জিবন ”

বলছিলাম "মথরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়" এর কথা- অবকাঠাম দিক দিয়ে বিদ্যালয়টি এখন অনেক উন্নত। আমাদের সময় আমরা যখন মাটি আর পুরাতন ইটের গাঁথুনি, ভাঙ্গা দেওয়ালের বেষ্টনীতে উপরে ছিলো পুরাতন  টিনের ছাওনি। তথাপিও 

স্কুল ও বন্ধুত্বের মধ্যে একটা সেতুবন্ধন আছে, যা এড়িয়ে যাওয়া খুবই কঠিন। বন্ধুত্ব টিকে থাকে এক অদৃশ্য বন্ধনে। কারন এখানে থাকেনা কোন স্বার্থ আর চাওয়া পাওয়া। এখানে সবাই খেলার সাথি, পড়ার সাথি - এটাই আমাদের পরিচয় শুধু।

স্কুল জীবনের অনেক  শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের কথা মনে পড়ে- মোস্তোফা স্যার,শামসুর রহমান স্যার, বলাই সার, কামরুজ্জামান স্যার, সুপদ স্যার, মিহির স্যার,আব্দুল মাজেদ স্যার, বর্তমানে এখনো শিক্ষকতা পেশায় রয়েছেন হায়দার স্যার,এছাড়া বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন মিজানুর রহমান স্যার।  

 আমার স্কুল জীবনের অনেক বন্ধুর কথাই মনে পড়ে তার মধ্যে- ফিরোজ,শাহানুর রহমান, নাসির, রউফ, সাইফুল ইসলাম, মুকুল, আব্দুস সাত্তার,সেলিম রেজা(টিক্কা), জুলফিক্কার, আনোয়ার সে এখন এ বিদ্যালয়ে অফিস প্রধান, জাকির হাসান অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, মো: নাসির উদ্দীন  সে অত্র বিদ্যাালয়ের প্রাক্তন সভাপতি এবং শ্রীধরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনে পড়ে মেধাবী ছাত্র  ভক্ত কুমার বর্তমানে মহান পেশা শিক্ষকতায়। আনিসুর রহমান সে এখন মথুরাপুর বাজারের অন্যতম প্রাথমিক চিকিৎসক।

স্মৃতি বড় বেদনাময়! যখন একসঙ্গে ফুটবল খেলেছি বিশেষ করে সপ্তম শ্রেণীতে, টিফিনের সময়, ফুটবল পায়ে এলেই  উপস্থিত শিক্ষকসহ সহপাঠীরা হাতে তালি বাজাত গোল গোল বলে আর প্রশংসায় ভাসতাম সেরা খেলোয়ার হিসেবে। সেই ফুটবল টিমের নাসির, রউপ,হাফিজ, শাহানুর,ভক্ত আজ তারা যার যার কাজে সেই ব্যস্ত। সময় বহমান, সময় কারো জন্য অপেক্ষা করে না। 

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়  স্কুল জীবনের গন্ডি পেরিয়ে এস,এস,সি পরীক্ষায়  প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে  ইন্টারমিডিয়েট পড়ার জন্য চলে যায় সরকারি এম এম বিশ্ববিদ্যালয় কলেজ, নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজ, অতঃপর সরকারি বি,এল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে  স্নাতকোত্তর পেরিয়ে আজ আমি পদার্পন করেছি "দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়" এ শিক্ষকতার মহান পেশায়। 

চলার পথে যখন চোখে পড়ে,কিম্বা সন্তানদের যখন পৌঁছে দিই সেই স্মৃতি মাখা বিদ্যাপীঠে পড়ার জন্য, তখন মনে পড়ে কত শত কথা, ভেসে আসে স্মৃতিময় মধু মাখা দিনগুলি! উন্মুক্ত প্রকৃতির মাঝে সাগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক আমার প্রিয় "মথরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়।" সুনাম ছড়িয়ে পড়ুক  প্রতিটি মানুষের অন্তরে।

Tag
আরও খবর


deshchitro-6a7dc75989b16-130826073209.webp
কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩

৩ ঘন্টা ৪১ মিনিট আগে