জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

জয়পুরহাটে টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু: ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে অভিযোগ স্বজনদের

জয়পুরহাটে টনসিল অপারেশনের পর রুমা আক্তার  (২৮ ) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে জয়পুরহাট জেলা সদরের পূর্ব বাজার এলাকায় বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন শেষে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে। ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন নিহতের পরিবার ও স্বজনরা।

নিহত ওই গৃহবধূ জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী এবং এক পুত্র  সন্তানের জননী ছিলেন। অবুঝ ৬ বছরের সন্তান মায়ের জন্য আর্তনাদ করছে। তার মৃত্যুতে পরিবার, স্বজনদের মাঝে ও পুরো এলাকায় শোকের মাতম চলছে। 

পরিবারের লোকজন ও স্বজনরা জানান, গৃহবধূর রুমা আক্তারের টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে নেয় কর্তৃপক্ষ। পরে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের তত্ত্বাবধানে টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু হলে তার মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সবাই পালিয়ে যায়। আমরা এর সঠিক বিচার চাই।

জয়পুরহাট সদর থানার (ওসি তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, রুমা আক্তার নামে এক গৃহবধূর টনসিল অপারেশনের পর মৃত্যুর খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে পাওয়া না গেলেও দেখা মিলে, বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারটির ম্যানেজার সুজিত বসাকের। তিনি ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন মৃত্যুর দায় ডাক্তাররা নিবে।

বর্তমানে জয়পুরহাট জেলাজুরে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক। এসব প্রতিষ্ঠানে মানা হচ্ছে না সরকারি নিয়মনীতি। চিকিৎসা নিতে গিয়ে প্রায় সময় প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। অপচিকিৎসায় বিপন্ন হচ্ছে জীবনমান। দাপ্তরিক অব্যবস্থাপনার জন্যই বেশকিছু অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বা হাসপাতাল গড়ে উঠেছে, মন্তব্য বিশিষ্টজনদের। তারা বলেন, আমরা চাই, সংশ্লিষ্ট দপ্তর কার্যকর দায়িত্ব পালনের মাধ্যমে লাইসেন্সের আওতায় অথবা আবেদন বাতিল করে জনসাধারণের সঠিক চিকিৎসা সেবার মান নিশ্চিত করা হোক।
আরও খবর