আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

নান্দাইলে ছাত্রদলের তৃণমূল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করতে মতবিনিময় ও আলোচনাসভা



ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় এ.কে.এম মাসুম খানকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮ টায় ১নং বীরবেতাগৈর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে উপজেলার বীরকামট খালী উত্তর বাজারে বিএনপি দলীয় কার্যালয়ে  মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


১ নং বীরবেতাগৈর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ আল-আমিন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ  উত্তর জেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি এ, কে, এম মাসুম খান।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল কাশেম বিডিআর,১নং বীরবেতাগৈর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো.জুয়েল মিয়া,সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম মণ্ডল।


এসময় উপস্থিত ছিলেন,১নং বীরবেতাগৈর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো.সোহরাব উদ্দিন সরকার,ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ মিজানুর রহমান,মোঃ আসাদুজ্জামান,মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।


মতবিনিময় সভায় ময়মনসিংহ  উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য নাসের খান চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার প্রত্যয় ব্যক্তি করা হয়।

আরও খবর