জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার

বিশ্ব ফ্রিল্যান্সার দিবস উপলক্ষে রাজশাহীতে ফ্রিল্যান্সারদের মিলনমেলা

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-10-2024 03:28:43 pm

রাজশাহীতে বিশ্ব ফ্রিল্যান্সার দিবস উপলক্ষে এক ফ্রিল্যান্সার মিটআপের অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজশাহী নগরীর রাণীবাজারের একটি রেস্তোরাঁয় দিনব্যাপী এই মিটআপ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ ফ্রিল্যান্সাররা এতে অংশ নেন, যেখানে তাঁরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

মিটআপে রাজশাহী, ঢাকা, নওগাঁ, নাটোর, চারঘাটসহ বিভিন্ন এলাকার ফ্রিল্যান্সাররা উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ইসমাম পরাগ, মো. ওয়াদুদ হোসেন, মিরাজ আয়মান, তাসনিমুল হাসান তানভির।

আলোচনার গুরুত্বপূর্ণ অংশে বক্তব্য রাখেন কাজি আবদুল্লাহ আল মারুফ, আবদুর রহমান, মাহাবুবা আরা নিলা, নহিদ হোসেন, আতিক অন্তু, হাসনাতুজ্জামান, ফিরোজ আহমেদসহ আরও অনেকে। তাঁরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো ও সেখান থেকে পাওয়া শিক্ষা নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে নতুনদের জন্য এই অভিজ্ঞতাগুলো সহায়ক হতে পারে বলে তাঁরা উল্লেখ করেন।

রাজশাহী ফ্রিল্যান্সার কমিউনিটির সদস্য আবদুর রহমান বলেন, "আমরা একটি স্বেচ্ছাসেবী কমিউনিটি গঠন করতে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে এবং কেউ কারো অধীনে থাকবে না।"

এ ধরনের মিটআপ নতুন ফ্রিল্যান্সারদের দিকনির্দেশনা দিতে ও অভিজ্ঞদের সাথে মতবিনিময়ের সুযোগ করে দিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর