‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে আন্তর্জাতিক সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

"হাতে দেখলে সাদা ছড়ি,এগিয়ে এসে সহায়তা করি"" সময়ের সাথে যুগোপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরে আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫অক্টোবরকে আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস উপলক্ষে উইমেন উইথ ডিজএবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিওডিডিএফ),ঢাকা এর আয়োজনে আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উত্তর প্রতিবন্ধী সংস্থা ও সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা,দিনাজপুর এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাদা ছড়ি দিবসে দেশের সকল বিভাগীয় মেট্রোপলিটন পুলিশ প্রশিক্ষণ ম্যানুয়াল দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের ক্ষেত্রে সহোযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে,সাদা ছড়ার গুরুত্ব সম্পর্কে যানবাহনের চালককে সচেতন ও সাবধান হওয়ার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স প্রদানের সময় শর্ত আরোপ করা ,সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের নিকট এ বিষয়ে প্রস্তাব রাখা ও গ্রাম এবং শহরে রাস্তা ও ফুটপাত নির্মানের ক্ষেত্রে নির্মান বিধি জাতীয় বিল্ডিং কোড২০২০ এর নকশা অনুসরণ করে দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের নিরাপদে চলাচলের উপযোগী করে নির্মান করার দাবি জানিয়ে চার দফা দাবি বাস্তবায়নের উপর গুরত্বারোপ করে বক্তব্য রাখেন অদ্যকার আলোচনা সভার সভাপতি ও সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা দিনাজপুর এর সভাপতি তানজিদা পারভীন সীমা।অন্যান্য আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ মইনুল হক,মোঃ মনির হোসেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য সংস্থা,সমাজ সেবা কার্যালয়ের প্রতিবন্ধী সম্পর্কিত অফিসার মোঃ মেহেদী হাসান,শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুর ইসলাম ,প্রতিবন্ধী সংস্থার পক্ষে বক্তব্য রাখেন (ভিন্নভাবে সম্ভব ডেস্ক) সিডিএ এর অনামিকা পান্ডে, উওরন প্রতিবন্ধী সংস্থার সদস্য  দৃষ্টি প্রতিবন্ধী পূজা রানী মহন্ত প্রমুখ।এ সময়  বক্তারা বলেন দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন ব্যবস্থা নিশ্চিতকরনে শিক্ষা ও পরবর্তী জীবনধারায় অর্থনৈতিক ও সামাজিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণে জনসচেতনতা সৃষ্টি করাই দিবসটির মুল লক্ষ্য ।দৃষ্টি প্রতিবন্ধী  মানুষের নিরাপদে চলাচলের জন্য সাদা ছড়ি নিরাপত্তা দিবসের গুরুত্ব অনেক।কেননা সাদা ছড়ার মাধ্যমেই দৃষ্টি প্রতিবন্ধীরা নিরাপদে ঘরের বাইরে চলাফেরা করতে পারে।বিশ্বসমদায়ের সংগে একাত্ম হয়ে দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মুলধারায় সম্পৃক্তকরনে জনসচেতনতা সৃষ্টি ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দেশের বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করা হয় এই দিবসের মাধ্যমে ।এছাড়াও বক্তারা বলেন সম উন্নয়ন করতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।আর এই লক্ষেই আমরা সরকার ও বিভিন্ন সংস্থার মাধ্যমে কাজ করে যাচ্ছি ।
 

 



Tag
আরও খবর