প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

১২ দিনে প্রবাসী আয় ১১ হাজার ৮৪০ কোটি টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-10-2024 05:40:25 pm

অক্টোবর মাসের ১২ দিনে প্রবাসী আয় এসেছে ৯৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৮৪০ কোটি টাকা।


এই রেমিট্যান্স আগের মাস সেপ্টেম্বরের ও আগের বছরের অক্টোবরের চেয়ে বেশি। সোমবার (১৪ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।


তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। প্রতি দিন এসেছিল ৬ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার।


আগের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ৪৭ লাখ ডলার। আর প্রতিদিন এসেছিল ৮ কোটি এক লাখ ৫৬ হাজার ৬৬৬ ডলার।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসী আয় কমে যায়। এ সময়ের কয়েকদিন দেশের ব্যাংকগুলো যেমন বন্ধ ছিল, অন্যদিকে দেশের প্রবাসীরা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেন। এ জন্য কমে যায় প্রবাসী আয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে ওই মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। সেপ্টেম্বর মাসে আরও বৃদ্ধি পায় প্রবাসী আয়। অক্টোবর মাসেও প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত থাকে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, অক্টোবর মাসের ১২ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৪ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ লাখ ৪০ হাজার ডলার।