জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

জয়পুরহাটে কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা,দুইজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবির মাঝিনা গ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষনের পর হত্যার মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

সোমবার বিকেলে জয়পুরহাট জেলা ও দায়রা জজ ও নারী, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত ও আয়মাপাড়ার খোরশেদ মন্ডলের ছেলে কামিনী জাহিদ।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৬ মে রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের ওই ছাত্রীর বাড়িতে পরিবারের লোকজন ছিলনা। সেই সুযোগে আসামীরা বাড়ির দেয়াল টপকিয়ে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। এসময় সে বাধা দিলে আসামিরা তাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে পালিয়ে যায়। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।


আরও খবর