নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সোনাইমুড়ী থানায় হামলার ঘটনায় আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ী থানায় হামলা, অগ্নিসংযোগ ও দুই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।


শনিবার সকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন। গত ১০ আগস্ট পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। তারা হলো- নাহিদুল ইসলাম (১৬), ইমাম হোসেন ইমন (২২) ও নাইম হোসেন (২১)। 


প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ‘গত ৫ আগস্ট সোনাইমুড়ি থানায় হামলা চালিয়ে অস্ত্র-গুলি লুট ও দুই পুলিশ সদস্যকে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৫ আগস্ট পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। ইতোমধ্যে থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে।’ 


‘এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ি বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে নাইম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহত পুলিশ কনস্টেবলের ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ও তার মোবাইল যাচাই-বাছাই করে পুলিশ কনস্টেবল মো. ইব্রাহিমকে নৃশংসভাবে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন সন্ধ্যায় সোনাইমুড়ির ভাওরকোট এলাকা থেকে আরেক আসামি ইমাম হোসেন ইমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার থেকে একটি টেকনো স্পার্ক মোবাইল জব্দ করা হয়। তার ফোনের ম্যাসেঞ্জারেও একজনকে পাঠানো পুলিশ হত্যার ভয়েস রেকর্ড পাওয়া যায়। একই এলাকা থেকে অপর আসামি শিশু নাহিদুল ইসলাকে গ্রেপ্তার করা হয়।’ যোগ করেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।  


এসপি আরও বলেন, ‘গ্রেপ্তার তিন আসামি গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় হামলা, অস্ত্র লুট ও পুলিশ সদস্যদের হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’


আসামিদের জবানন্দি অনুযায়ী ৫ আগস্ট হামলা, ভাংচুর ও পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যার পুরো বর্ণনায় এসপি বলেন, ‘কনস্টেবল ইব্রাহিম পালিয়ে যাওয়ার সময় আসামিরা তাকে দফায় দফায় পিটিয়ে হত্যা করে। তার পকেট থেকে মানিব্যাগ, মোবাইল ও আইডি কার্ড নিয়ে যাওয়া হয়। পরে হাত–পা ধরে ঝুলিয়ে রাস্তায় নিয়ে টানা হেঁচড়া করে সারা শরীর ক্ষতবিক্ষত করে রেলক্রসিংয়ে কাছাকাছি রেখে উল্লাসে মত্ত হয় আসামিরাসহ হামলাকারীরা।’

আরও খবর