জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার

রাজশাহীতে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি গঠন

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-10-2024 05:39:28 pm

রাজশাহীতে নবায়নযোগ্য শক্তি প্রকল্পের প্রচারে এবং জীবাশ্ম জ্বালানি প্রকল্পের বিরোধিতায় ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্লিন, বিডব্লিউজিইডি  ও 'পরিবর্তন'এর উদ্যোগে নারী নেত্রী কল্পনা রায়কে আহবায়ক ও  সুবাস চন্দ্র হেমব্রমকে যুগ্ম আহবায়ক এবং রাশেদ রিপনকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। যার মূল লক্ষ্য রুফটপ সোলার প্রকল্পের প্রচার।

এসময়  বিভিন্ন খাতের ১৫জন সদস্য অংশগ্রহণ করেন, যারা রাজশাহীর টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ফোরামের প্রধান লক্ষ্য জীবাশ্ম জ্বালানি প্রকল্পের বিরুদ্ধে প্রচারণা চালানো এবং এগুলো বাতিল করার দাবি জানানো। 

এছাড়াও ফোরামটি ২০১০ সালের বিশেষ আইনের অধীনে পাস হওয়া ৭৮টিরও বেশি প্রকল্প বন্ধ করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং আইনটি পুরোপুরি বাতিল করার ও ৩১টি নবায়নযোগ্য প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে, যেগুলো আইন বাতিল হওয়ার কারণে বন্ধ হয়েছে।

এই ফোরাম রাজশাহীকে নবায়নযোগ্য জ্বালানির একটি মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করবে, যা শহর ও গ্রামের উভয় অঞ্চলের জন্য পরিচ্ছন্ন শক্তি সমাধান সরবরাহ করবে। পরিবেশগত গ্রুপ, একাডেমিয়া এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ফোরামের সদস্য হিসেবে যোগ দিয়েছেন।

Tag
আরও খবর