আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

নান্দাইলে ২শতাধিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

নান্দাইলে ২শতাধিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় 


"মানবতার টানে ভয় নেই রক্তদানে,তুচ্ছ নয় রক্তদান,বাচাতে পারে একটি প্রাণ।" এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে চতুর্থ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় হৃদয়ে নান্দাইল একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে  স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষে  আচারগাঁও ইউনিয়নের শিবনগর তালীমুল কুরআন নূরানি ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


হৃদয়ে নান্দাইল এর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইয়ামিন এর নেতৃত্বে দিনব্যাপী ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিংয়ে ২ শতাধিক মানুষের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।


এতে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ছাড়াও  শিবনগর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। 


জামতলা বাজারের ব্যাবসায়ী তাইজুল ইসলাম বলেন আমাদের গ্রামে এই রকম একটা আয়োজন করায় আমরা খুশি এবং আনন্দিত।


হৃদয়ে নান্দাইল এর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইয়ামিন বলেন,চতুর্থ বারের মত আমাদের ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।আমরা  ২শতাধিক মানুষের ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করেছি।আমাদের এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন হৃদয়ে নান্দাইল সংগঠনের অর্থ সম্পাদক শেখ শারাফাত পলাশ,কামরুজ্জামান রানা,সামিউল হাসান, আরিফুজ্জামান মামুন,মোশাররফ হোসেন প্রমুখ।

Tag
আরও খবর