নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নান্দাইলে গাংগাইল ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

নান্দাইলে গাংগাইল ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত 

সাবেক ব্রিগ্রেডিয়ার জেনারেল বিএনপি নেতা শামসুল ইসলাম শামস্ এর নির্দেশনা মোতাবেক নান্দাইল পৌরসভার সাবেক পৌরমেয়র  এএফএম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে ময়মনসিংহের নান্দাইলে গাংগাইল ইউনিয়নে বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) গাংগাইল ইউনিয়ন বিএনপি নেতা আলী আসলাম ভূইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল নেতা ইমামুল হক চন্দনের সঞ্চালনায় গাংগাইল বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা জোরদার করার জন্য আলোচনা সভায় সিদ্বান্ত গ্রহণ করা হয়।এসময় গাংগাইল ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা আলী আসলাম ভূইয়া, সিরাজুল ইসলাম, যুবদল নেতা ইমামুল হক চন্দন, জিসান আহমেদ স্বপন, স্বেচ্ছাসেবক দল নেতা আনিসুজ্জামান রুবেল প্রমুখ নেতৃবৃন্দ। 

ধর্ম যার যার,নিরাপত্তার অধিকার সবার " দেশ নায়ক তারেক রহমানের এই স্লোগান বাস্তবায়নে কাজ করছে নান্দাইল উপজেলার বিএনপি-নেতাকর্মী।

বক্তারা বলেন,এই বাংলাদেশ আপনার আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক সবক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি,এটাই বিএনপির রাজনীতি। তাই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে সোচ্চার থাকতে হবে।
Tag
আরও খবর