নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বানে ডুবল ২২ হাজার হেক্টর আমন ক্ষেত, নিঃস্ব কৃষকের কান্না শুনবে কে?

বানে ডুবল ২২ হাজার হেক্টর আমন ক্ষেত, নিঃস্ব কৃষকের কান্না শুনবে কে?

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে গত পাঁচদিন ধরে নেত্রকোনার চার উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। কংস নদীর পানি কমতে শুরু করলেও নিষ্কাশন সুবিধা না থাকায় ধীরগতিতে নামছে পানি। যে কারণে নষ্ট হয়ে গেছে ২২ হাজার হেক্টর আমন ক্ষেত। বর্তমানে ক্ষতিগ্রস্ত কৃষকরা চোখে মুখে অন্ধকার দেখছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলায় আকস্মিক বন্যায় দুর্গাপুর, পূর্বধলা, কলমাকন্দা ও সদরের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। তবে অনেক এলাকায় কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। অন্যদিকে কংস নদীর পানি কমলেও বাড়িঘরে থাকা পানি সরতে আরও দেড়-দুই সপ্তাহ সময় লাগতে পারে। পাশাপাশি গত কয়েক দফায় বন্যার কারণে আমন আবাদ করে অবশেষে আবারও তলিয়ে নষ্ট হয়েছে কৃষি জমি। প্রান্তিক পর্যায়ের অনেক কৃষকের ধানের ওপর নির্ভরশীল থাকলেও এবার একেবারেই নিঃস্ব হয়েছেন তারা।


বাট্টাপাড়া গ্রামের কৃষক হাদিস মিয়া জানান, তারা ৫ ভাই মিলে প্রায় দেড় লক্ষাধিক টাকার খরচ করে ২০০ কাঠা জমিতে ধানের আবাদ করেছিলেন। এবার সব তলিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলেন। 
একই এলাকার সোনা মিয়া বলেন, ‘তারা সব ভাইয়েরা মিলে কৃষিকাজ করেই চলেন। এটাই তাদের একমাত্র পেশা। বাড়িঘরেও ঢুকতে পারছেন না তারা। ছোট ছেলে-মেয়েরা ঘর থেকে বের হতে পারছে না।

এ দিকে চার উপজেলার মোট ২৭টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে জানিয়ে নেত্রকোনা সদরের নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, সদরের চারটি ইউনিয়ন কেগাতি, মৌগাতি, মেদনি ও ঠাকুরাকোনার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি। তারা নিয়মিত বন্যা কবলিতদের খোঁজ রাখছেন এবং শুকনো খাবার বিতরণ করছেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ বছর রোপা আমনের আবাদ হয়েছিলো এক লাখ ৩৫ হাজার ৯০০ হেক্টর। তারমধ্যে বন্যায় গেল ৫ দিনে ২২ হাজার ৬৪১ হেক্টর ধান ও এক হাজার ৬৪৫ হেক্টর সবজি নষ্ট হয়েছে। ৫ লক্ষাধিক কৃষকের মধ্যে ৬৯ হাজার ৪৫০ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে প্রায় ২৯৩ কোটি টাকা মূল্যের ধান নষ্ট হয়েছে।


এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নরুজ্জামান জানান, এখন আমন আবাদের সময় শেষ। যে কারণে আবার আবাদ করার সুযোগ নেই। ইরি বোরো মৌসুম চলে আসায় হয়তো পরবর্তী প্রস্তুতি নিতে হবে। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের ক্ষতি পোষাতে প্রণোদনা দেয়া হতে পারে বলে জানান তিনি।


Tag
আরও খবর