প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া রুসমত খান শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি কৃষক ছিলেন বলে জানান গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমীন। এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা, বারহাট্টা ও সদর উপজেলার ১৩১টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে। গতকাল সন্ধ্যায় রুসমত খান বাড়ির পাশের পুকুরপাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তাটি বন্যার পানিতে ডুবে গেছে। হঠাৎ পা পিছলে তিনি পুকুরে পানিতে পড়ে স্রোতে ভেসে যান। পরে পরিবার ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

রুসমত খানের ভাতিজা আলাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বন্যার পানিতে পুকুরের পাড় ও রাস্তা ডুবে একাকার হয়ে গেছে। এই পুকুরের পাশের রাস্তা দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশে পানি থাকায় পারিবারিক কবরস্থানেও দাফন করা সম্ভব হয়নি। সড়কের পাশে একটু উঁচু জায়গা থাকায় আজ মঙ্গলবার সকালে তাঁকে সেখানে দাফন করা হয়েছে।’

গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমীন বলেন, গত শনিবার থেকে এলাকায় বন্যার পানিতে সবকিছু ডুবে গেছে। মানুষ খুবই বিপদে আছে।

দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গাঁওকান্দিয়া ইউনিয়নে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যুর তথ্য তিনিও শুনেছেন।

আরও খবর