দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্য সংগ্রহ কার্যক্রম

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-10-2024 11:32:00 am

সমিতির সদস্য ও নেতৃবৃন্দ। ©দেশচিত্র


ঢাকা কলেজে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি আজ পূজার ছুটি শুরু হওয়ার আগে শেষবারের মতো সদস্য সংগ্রহ করেছে। "এসো ভাওয়ালবাসী, প্রাণের টানে থাকবো পাশাপাশি" স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


২০২৩-২৪ সেশনে ঢাকা কলেজে ভর্তি হতে আসা নতুন ছাত্রদের সর্বাত্মক সহযোগিতা এবং গাজীপুর জেলার ছাত্রদের সমিতির সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে এটি আয়োজিত হয়। 


সমিতির সহ সভাপতি আশিকুল হক মিল্টন জানান, "আমরা চাই আমাদের জেলা থেকে আগত শিক্ষার্থীরা যেন একত্রিত হয়ে নিজেদের সাংস্কৃতিক ও সামাজিক কাজগুলো পরিচলনা করতে পারেন।"


এ সময় উপস্থিত গাজীপুর থেকে আসা ঢাকা কলেজের ছাত্র অমিত বলেন, "এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং একতা স্থাপন করতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য হলো সবাই মিলে একসাথে চলা এবং নিজেদের সুরক্ষিত রাখা।"


নতুন সদস্য হতে আসা একজন শিক্ষার্থী জানান, "আমি এই সমিতির অংশ হতে পেরে খুব আনন্দিত। এটি আমার জন্য একটি সুযোগ, যেখানে আমি আমার জেলার ভাইদের সঙ্গে যুক্ত হতে পারব এবং সুখ-দুঃখে পাশে পাবো।"


সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী দিনে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা একসাথে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে।

আরও খবর