বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত

অভয়নগরে নতুন স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স— এ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান ও সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহামুদুর রহমান রিজভি। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদ উত্তীর্ণ ভবনের বেহাল দশা ও চিকিৎসা প্রত্যাশী রোগীদের সঠিক সেবার নিশ্চয়তা, টেষ্ট বাণিজ্য, দালাল চক্র, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্যসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময়  ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, সরকারি হাসপাতাল মানুষের একটি বিশ্বাসের জায়গা। কিছু মানুষ বিশ্বাসের জায়গাটিকে পুজিঁ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আগে মানুষ কিছু হলে সরকারি হাসপাতালে ছুটে আসতেন কিন্তু এখন আর আসতে চান না ,তার কারণ হচ্ছে মানুষের বিশ্বাসের স্থান টি হারিয়ে গেছে। আর সেই বিশ্বাস ফিরিয়ে আনতে যা করা লাগবে আমি তাই করতে চাই। তাতে আমার যাই হয়ে যাক না কেন।  তিনি আর বলেন ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনটি ১৯৭০ সালে তৈরি এবং ইতোমধ্যে নয় বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই নয় বছরে মধ্যে হাসপাতালের কক্ষগুলো থাকবার অনুপযোগী হয়ে পড়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের রয়েছে জীবনের ঝুঁকি। ভবনের এই করুন দশায় চিকিৎসা নিতে আসার রোগীদের জীবন নাশের ঝুঁকির রয়েছে । এছাড়াও হাসপাতালে ২৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে ১৩ জন যেখানে শূন্য পদ রয়েছে ১৬ জন। তৃতীয় শ্রেণীর কর্মকর্তা—কর্মচারী ৯৬ জন থাকার কথা থালেও  কর্মরত রয়েছে ৫১ জন । পরিষ্কার—পরিচ্ছন্ন কর্মচারী ২৯ জন থাকার কথা থাকলেও রয়েছে ১৩ জন । হাসপাতলে সবথেকে বেশি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের প্রয়োজন হয়ে থাকে এবং সেই পদ গুলোই অধিকাংশ শূন্য। আগামী তিন মাসের মধ্যে উক্ত শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হবে তিনি জানান। এ সকল বিষয় উপস্থাপনের পর উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও আগামী মাসের মধ্যে এসকল বিষয়ে সমাধানে কাজ করবেন বলে তিনি যানান। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

Tag
আরও খবর