‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

হেডিংয়ের টোপে পাঠক শিকার

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-10-2024 03:33:34 am

◾ নিয়ন মতিয়ুল  : মাঝখানে দু’বছর ‘২৪/৭’ ফরমেট থেকে একটু দূরে ছিলাম। মাস দেড়েক আগে ফিরেই ‘ক্লিক বেইটে’র তাণ্ডবে ভড়কে গেলাম। আগে পাঠক দৌড়াতেন খবরের পেছনে। এখন দেখছি, খবরই ধাওয়া করছে পাঠককে। ছাই-বালিতেও ধরা যাচ্ছে না পাঠক-অডিয়েন্স!


আগে খবরের চমক বিষয়টাই হেডিংয়ে ঝলক দিত। বিস্ময় মিশ্রিত কৌতুহলে পাঠক ভেতরে ঢুকে যেতেন। আর এখন রহস্যের টোপ গেঁথে দেয়া হচ্ছে হেডিংয়ে। কখনও তা ঝুলানো মূলা, কখনও বা ফাঁদ। পাঠক ‘ফস’ করে খবরে ঢুকেই কুপোকাত!


না না, শুধু প্রান্তিক বা মাঝারিরাই নন, খোদ শীর্ষ জনপ্রিয়রাই ‘ক্লিক বেইটে’ ভর করেছেন। খবরের মুক্তবাজার বলে কথা। অভিজাতদের হেডিংয়েও যে..., যেসব..., যেভাবে..., যে কারণে..., যা..., কী..., কীভাবে..., কত..., কতটা...এসবের ছড়াছড়ি। ক্লিকের কড়া টোপ।


এক সহকর্মী বললেন, এভাবে হেডিং না করলে তো পাঠক ‘খায়’ না। পাঠককে তো খাওয়াতে হবে। সত্যিই তো, পাঠক-অডিয়েন্স না খেলে কীভাবে টিকবে পোর্টাল, মাল্টিমিডিয়া। কিন্তু কৃত্রিমভাবে উত্তেজিত করে খবর খাওয়াতে থাকলে এক সময় তো পাঠকের উত্তেজনাই মরে যাবে, তখন?


যোগান বেশি হলে পণ্যের দামে পতন ঘটে। সংবাদপণ্যের যোগানও এতটাই বেড়েছে যে, চাহিদার পতন ঘটছে, পণ্য নষ্ট হচ্ছে, উপযোগিতা হারাচ্ছে। নিরূপায় হয়ে হেডিংকেই বানাচ্ছি চটকদার বিজ্ঞাপন।


মনে পড়ছে সেই কবিতার কথা: “বড় সাধ করে সাগরে ছিপ ফেললাম/ মাছ ধরব বলে/ টিপ দিতেই হ্যাচকা টান/ কিন্তু একি! মাছ থাকল মাছের জায়গায়/ গোটা সাগরটাই উঠে এলো ছিপের সঙ্গে!/...।


লেখক : সাংবাদিক

আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯০ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে