লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

নান্দাইলে আনসার ও ভিডিপি সদস্যদের সাথে ইউএনওর ব্রিফিং

নান্দাইলে আনসার ও ভিডিপি সদস্যদের সাথে ইউএনওর ব্রিফিং


ময়মনসিংহের নান্দাইলে হিন্দু (সনাতন) ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মন্ডপে মন্ডপে শিল্পীর নিপুণ হাতে রঙ-তুলির আচঁড়ে দেবী দুর্গার রূপ-লাবণ্য ফুটিয়ে তোলার কাজ চলছে।


শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যত ধরণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন উপজেলা প্রশাসন ইতিমধ্যে তা গ্রহণ করেছেন। 


এরি অংশ হিসাবে রোববার (৬ অক্টোবর)দুপুরে আনসার ও ভিডিপি সদস্যগণের সাথে ইউএনওর ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।এসময় ইউএনও অরুন কৃষ্ণ পাল দুর্গাপূজায় আইন শৃংখলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।


নান্দাইল উপজেলাতে এবার প্রায় ২৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ২৩টি পুজামন্ডপে ১৫০ জন সাধারণ আনসার ও ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে।


সব মন্ডপেই চলছে সাজ সজ্জার কারুকার্জ। সময় যতই গড়িয়ে আসছে শিল্পীর নিপুণ হাতে দেবী দুর্গার রঙ-তুলির আচঁড়ে রূপ-লাবণ্য ফুটিয়ে তোলার কাজের ব্যস্ততা ততই বাড়ছে।


ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পূজামন্ডপ কমিটি এবং উপজেলা প্রশাসন কর্তৃক সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মন্ডপে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে।


ধর্মীয় উৎসবে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যত ধরণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তারা সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করবেন।


উল্লেখ্য, আগামি ৯ অক্টোবর (বুধবার) মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৩ অক্টোবর (রোববার) বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

Tag
আরও খবর