শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের উদ্যোগে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ---



সুনামগঞ্জের জগন্নাথপুরের পাঠলী ইউনিয়নের বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর উদ্যোগে ২৪ নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসিক সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


আজ ৬ই অক্টোবর রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় ২৪ নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি নবীর হোসাইন এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।অনুষ্টানে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত ৩ টি গ্রুপে বিভক্ত করে ছড়া, আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক ক্যাটাগরিতে বিজয়ী তিন জনকে পুরষ্কৃত করা হয়। এছাড়া সেপ্টেম্বর মাসে প্রত্যেক ক্লাসে সর্বোচ্চ উপস্থিত হওয়া ১৪ জন ছাত্রছাত্রীকে সেরা উপস্থিতি পুরুষ্কার প্রদান করা হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর সভাপতি নবীর হোসাইন,  অন্যতম উপদেষ্টা আলিম উদ্দিন ও আবু নাসির, ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি ইমদাদুল হক বাবুল, সদস্য আরজু মিয়া, গ্রামের সালিশি ব্যক্তিত্ব সমরাজ মিয়া। 

এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম, খন্ডকালীন শিক্ষিকা রিমা বেগম, ম্যানেজিং কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান হবিবুল, অভিভাবক রুমেল মিয়া, সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন হোসেন, সদস্য রায়হান আহমদ, আসাদ আহমদ রাহি, শামসুদ্দিন আহমদ রেজাসহ আরো অনেকে। 


অনুষ্টান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: জিরিনা বেগম  সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ছাত্রছাত্রী ও অভিবাবকদের  প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রেখে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।

আরও খবর